ফরিদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ জুন) দুপুরে উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, কাঁঠালবাড়ি গ্রামের জামিল মাতুব্বরের মেয়ে জিনি আক্তার (৭), ছেলে সাজ্জাদ (৫) ও একই গ্রামের বাশার মাতুব্বরের মেয়ে এমি আক্তার (৬)। জিনি ও সাজ্জাদ সদরপুর মডেল প্রাথমিক বিদ্যালয় ও এমি কাঁঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নুরুল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারেকুল ইসলাম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, দুপুরে বাড়ির পাশের গণি মাতুব্বরের পুকুর পাড়ে খেলা করছিল তারা। একপর্যায়ে জিনি পুকুরের পানিতে পড়ে যায়। এসময় তাকে তুলতে গিয়ে সাজ্জাদ ও এমি পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed