Main Menu

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার (৯ জুন) কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে মালয়েশিয়াকে ১৩০ রানের টার্গেট দেয় সালমারা। এর জবাবে ৬০ রানেই মালয়েশিয়াকে থামিয়ে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

এর আগের টানা ৩ ম্যাচে জয় লাভ করায় আজকের এই ম্যাচে মোটেই বেগ পেতে হয়নি বাংলাদেশ নারী দলকে। যে কোন ব্যবধানে জয় লাভ করলেই সুনিশ্চিত ছিল এশিয়া কাপ ফাইনাল। সেখানে ৭০ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

মূলত বাংলাদেশ দল প্রথম ইনিংসে ১৩০ রান করার পরই নিশ্চিত হয়ে যায় জয়। কেননা আগের ৪ ম্যাচে মালয়েশিয়ার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৬ রান। তাই তাদের ইনিংসে দেখার ছিল কত রান করতে পারা। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬০ রান করতে পেরেছে মালয়েশিয়া।

আগের ৩ ম্যাচে টানা জয় পাওয়ায় শনিবার মালয়েশিয়ার বিপক্ষে যেকোনো ব্যবধানের জয়ই বাংলাদেশকে এনে দিত ফাইনালের টিকিট। ম্যাচে স্বাগতিকদের ৭০ রানের বড় ব্যবধানে হারিয়েই সহজেই তা অর্জন করে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি নারীদের করা ১৩০ রানের জবাবে ৬০ রানে থেমেছে মালয়েশিয়ার ইনিংস।

Manual2 Ad Code

স্বাগতিকদের পক্ষে অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গাম একাই লড়াই করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন তিনি। এছাড়া ইউসরিয়ান ইয়াকুপ ১১ এবং মাস এলিসা করেন ১৪ রান।

Manual3 Ad Code

বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রোমানা আহমেদ। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সালমা খাতুন, খাদিজা তুল কুবরা ও নাহিদা আকতার।

এর আগে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। শামীমা সুলতানা, আয়েশা রহমান, ফাহিমা খাতুনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা।

উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশার ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস। রানআউট হওয়ার আগে সানজিদা আলম করেন ১৫ রান। শেষ দিকে ১২ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশ ১৩০ রানের সংগ্রহ এনে দেন ফাহিমা।

এশিয়া কাপের শুরুটা মনঃপুত না হলেও টানা ৪টি ম্যাচ জিতে সালমারা এখন ফাইনালে ভারত বধের স্বপ্নে বিভোর। যদিও টুর্নামেন্টে আগের ৬ বারের প্রতিটি শিরোপাই জিতেছে ভারতীয়রা। তবে এবার প্রাথমিকপর্বে তাদের হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ।

রোববার (১০ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে এশিয়া কাপের ফাইনাল এই ম্যাচটি।

সংক্ষিপ্ত স্কোর:

Manual2 Ad Code

বাংলাদেশ: ২০ ওভারে ১৩০/৪ (শামিমা ৪৩, আয়েশা ৩১, ফারজানা ৭, সানজিদা ১৫, ফাহিমা ২৬*, জাহানারা ২*; দুরাইসিঙ্গাম ২/১৯, শাশা ১/২৯)।

Manual6 Ad Code

মালয়েশিয়া: ২০ ওভারে ৬০/৯ (দুরাইসিঙ্গাম ১৭, ইয়াকপ ১১; জাহানারা ১/৯, সালমা ১/৯, নাহিদা ১/১৩, খাদিজা ১/৮, রুমানা ৩/৮, ফাহিমা ০/৯)

ম্যান অব দা ম্যাচ: শামিমা সুলতানা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code