Main Menu

হবিগঞ্জে প্রবাসীর বাড়ীতে অগ্নিকান্ড, ৪০ লক্ষ টাকার ক্ষতি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামে ফ্রান্স প্রবাসির বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির ফার্নিচার, ফ্রিজ আসবাবপত্র, নগদ টাকা, স্বর্নালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে বাড়ির মালিক জানিয়েছেন ক্ষতির পরিমান আরো বাড়বে।

শুক্রবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া বড় বাড়ি গ্রামের সাহেব আলীর বাড়িতে রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘাট। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই চারদিক ছড়িয়ে পড়লে দুটি ঘর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানিয়েছেন আগুনে ঘরে থাকা ৪টি ফ্রিজ, দামী ফার্নিচার, নগদ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ, পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed