নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক : দুর্বৃত্তের গুলিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরিফুল ইয়াকুব রনি (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রনির বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন।
বৃহস্পতিবার (৭ জুন) রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ফ্লাটবুশ এলাকায় এ হতাহতের ঘটনায় আরও এক বাংলাদেশি ছুরিকাঘাতে আহত হয়েছেন।
নিউ ইয়র্কের পুলিশ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানায়, ৫৫০ ওসেন এভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রনিকে গুলি করা হয়। একই সময়ে রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি যুবককেও ছুরিকাঘাত করা হয়। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নিউ ইয়র্ক পুলিশ আরও জানায়, সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স এসে রনিকে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আহত আরেক বাংলাদেশিকে নেয়া হয়েছে মায়মনিডেস হাসপাতালে। তার নাম এখন পর্যন্ত জানা যায়নি।
নিহত রনির খালু ফরহাদ হোসেন জানান, রনি ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ নির্বাহ করতেন। কী কারণে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গিয়েছিল এবং তার সঙ্গে থাকা যুবকটিই বা কে, তা এখন পর্যন্ত তারা জানতে পারেননি।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের প্রক্রিয়াও চলছে। সর্বসাধারণের সহায়তা চেয়ে পুলিশ একটি হটলাইন নম্বর চালু করেছে :১-৮০০-৫৭৭-৮৪৭৭। -খবর বিডিনিউজের।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed