ওসমানী বিমানবন্দরে ৭ কেজি স্বর্ণসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৬০ পিস স্বর্ণের বারসহ ইকবাল হোসেন (২৬) নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। জব্দকৃত ৬০ পিস স্বর্ণের বারের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম।
আজ শুক্রবার (৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।
আটক ইকবাল হোসেন চট্রগামের সাজকানি থানার মধ্যম কাঞ্চন এলাকার শেখ আহমদের ছেলে।
সিলেট-৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে ওমানের মাসকট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি-২২২ সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। তিনি যে সিটে বসে এসেছেন তার পাশের সিট-৩৭ জে এর নিচে স্বর্ণের বারগুলো লুকিয়ে রাখেন। যাত্রীরা বিমান থেকে নামার পর তিনি ওই সিটের নিচ থেকে স্বর্ণের বার রাখা ব্যাগ নিয়ে বের হতে গেলে সন্দেহ হলে ব্যাগটিতে তল্লাশি চালায় কাস্টমস গোয়েন্দা ও আর্মড পুলিশ। এরপর স্বর্ণের বারগুলো ধরা পড়ে।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed