সিলেটে ব্যাংকের পার্কিং থেকে মোটরসাইকেল চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কুমারগাওস্থ জনতা ব্যাংকের পার্কিং থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার কুমারগাও জনতা ব্যাংক শাখায় গ্যাস বিল দিতে এসে হানিফ মোহাম্মদ নামের এক ব্যক্তির টিভিএস এপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। টিয়া রঙের ১৫০ সিসি এপাচি মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট ল-১১-৯০৫৬।
হানিফ মোহাম্মদ জানান, কুমারগাও জনতা ব্যাংকের পার্কিং থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে কে বা কারা পার্কিংয়ে রাখা মোটরসাইকেলটি লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে এসএমপি’র জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৩১৫) করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোটরসাইকেলের সন্ধান পাননি বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed