মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ছবি নিয়ে ব্যঙ্গ করায় মামলা
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে প্রকাশ করার অভিযোগে সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই লন্ডন প্রবাসী নুরুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২০০৬ সালের ৫৭ ধারায় গত ৪ জুন মৌলভীবাজার মডেল থানায় মামলাটি করেন তিনি। মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন এন্ড কমিনিউটি পুলিশ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গববন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে মহাকাশে উৎক্ষেপন হওয়ার পর লন্ডন প্রবাসী নুরুজ্জামান উজ্জ্বল তার নিজস্ব ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে একটি পোস্ট দেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সাথে কুকুরের শরীর যুক্ত করে নিচের অংশে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এমন ছবি প্রকাশ করেন নুরুজ্জামান উজ্জ্বল । এতে জাতিকে ব্যঙ্গ করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে রাস্ট্রের বিরুদ্ধে কাজ করার শামিল বলে মনে করে তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রনি।
রনি মামলা প্রসঙ্গে জানান -‘আমি একজন সাধারণ জনগন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে জাতির জনকের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে প্রকাশ করা মেনে নিতে পারিনি। তাই মামলা করেছি।’
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed