দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন
বৈশাখী নিউজ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ৬ জুন বুধবার বিকেলে মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরানের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, বর্তমান সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহ সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, কোষাধ্যক্ষ এম এ খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য হুমায়ুন কবির লিটন, সদস্য মোঃ দুলাল হোসেন, নির্বাহী সদস্য শরীফ আহমদ প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নির্বাহী সদস্য শরীফ আহমদ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাজী এম আহমদ আলী।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রেসক্লাবের কার্যকরী কমিটি, প্রতিষ্ঠাতা কমিটি ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed