Main Menu

ফেঞ্চুগঞ্জে বিএনপির উদ্যোগে ইফতারী বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন- আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে অবৈধ বাকশালী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির উপর জুলুম নিপীড়ণ চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটকে রেখেছে। বাকশালীদের সীমাহিন জুলুম নিপীড়ণ সত্তে¡ও বিএনপি আর্ত মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। বিএনপি গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে বাস করতে পারে আর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষের ভোটাধিকার হরণ হয় বিচারের বানী নিভৃতে কাদে। তাই সকল জুলুম উপেক্ষা করে মানবতার কল্যানে শহীদ জিয়ার সৈনিকদের সব সময় প্রস্তুত থাকতে হবে।
বুধবার ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন এতিমখানায় এবং অসহায় ও দুস্থদের মাঝে তৈরী ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহমদ নিহারের পরিচালনায় অনুষ্ঠিত ইফতারী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।
বিএনপি অঙ্গ ও সহযোগি নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- অহিদুজ্জামান চৌধুরী সুফি, নাইমুল করিম খসরু, মোহাম্মদ ইসমাইল, এনায়েত হোসেন রুহেল, মোয়াজ্জেম হোসেন সাহেদ, আক্তার হোসেন উস্তার, খালেদুজ্জামান খালেদ, সাইফুল ইসলাম মিটু, শিপন পাটোয়ারী, আহমদ জিলু চেয়ারম্যান, এমরান উদ্দিন চেয়ারম্যান, মঈন আহমদ, রুহুল আহমদ, সানজির আলী, কল্লোল মেম্বার, নজরুল ইসলাম, সোহেল ইবনে রাজা, রাসেদুল হাসান চৌধুরী, এ.আর রাজু ও রাহিবুল হাসান সুজন প্রমুখ।

Share





Related News

Comments are Closed