আরো ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকা স্বত্ত্বেও আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়ালো ১০৩টি। আরও কয়েকটি অনুমোদনের অপেক্ষায় আছে।
গত ৩ জুন বিশ্ববিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতাদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বুধবার (৬ জুন) সেই চিঠি প্রকাশ করা হয়। সেই দুটি বিশ্ববিদ্যালয় হলো বরিশালের নবগ্রাম রোডে ট্রাস্ট ইউনিভার্সিটি এবং ঢাকার মহাখালীতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি।
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হোসাইন এবং ট্রাস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন কাজী শফিকুল আলম। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
২৩টি শর্তে নতুন দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকা; বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সর্বোচ্চ ২১ কিন্তু কমপক্ষে নয় সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড গঠন করতে বলা হয়েছে।
স্থায়ী ক্যাম্পাসে যেতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার ছয় দফা সময় দিলেও এখন পর্যন্ত ৩৩টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed