Main Menu

ওসমানীনগরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বড়ভাগা নদীতে নিখোঁজ মারুফা আক্তারের (৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৬ জুন) সকাল ৯টার দিকে নদীতে তার লাশটি ভেসে উঠলে এলাকাবাসী ও স্বজনরা মিলে উদ্ধার করেন। মারুফা উছমানপুর ইউনিয়নের আলীপুর গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওসমানীনগর থানার এসআই মুমিনুল ইসলাম বলেন, বুধবার সকাল ৯টার দিকে নিখোঁজ শিশুটির লাশ নদীতে ভেসে উঠলে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৫ জুন) সকালে আলীপুর গ্রামের বড়ভাগা নদীতে তুহিদা, মারুফা ও রীমা আক্তার নামের তিন শিশু খেলা করছিল। হঠাৎ তুহিদা ও মারুফা গভীর জলে তলিয়ে যায়। ঘটনার দিন তুহিদার লাশ উদ্ধার করা হলেও মারুফা নিখোঁজ ছিল।

Share





Related News

Comments are Closed