সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুন্দরবনের ময়দাপেষা খাল এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতদের মধ্যে বনদস্যু কালু বাহিনীর প্রধানও রয়েছে।
বুধবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বনদস্যুদের জিম্মায় থাকা অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, দুটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত বনদস্যুরা হলেন কালু বাহিনী প্রধান কয়রা এলাকার আবু সাঈদ মোড়ল ওরফে কালু, আকবার আলী ও রামপালের শহিদুল মল্লিক।
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ জুন) কয়রা সদর এলাকার বীনাপানি ও তেতুঁলতলা গ্রামের বাসিন্দা সুন্দরবনের জেলে হাবিবুর ফকির, বাবু, ফরিদুল গাজী ও মজিবুর গাজীকে মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকেই অপহরণ করে বনদস্যু কালু বাহিনী। তাদের উদ্ধারে গিয়েই এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ‘গত কয়েকদিনে সুন্দরবনের কালু বাহিনী বেশ কয়েকজন জেলেকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অপহৃত জেলেদেরকে উদ্ধারের জন্য সুন্দরবন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ময়দাপেষা খালের কাছে গেলে ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কালুবাহিনীর প্রধান কালুসহ তিনজন নিহত হয়।
গোলাগুলির সময়ে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছে। লাশ কয়রা হাসপাতালে রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed