ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরের বড়ভাগা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তুহিদা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া মারুফা বেগম (৬) নামের আরেক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার উসমানপুর ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নদীতে গোসল করতে যায় আলীপুর গ্রামের সুলতান মিয়ার মেয়ে তুহিদা ও একই গ্রামের জালাল মিয়ার মেয়ে মারুফা । এসময় স্রোতের টানে তারা দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তুহিদার লাশ নদী থেকে উদ্ধার করেন এবং মারুফা নিখোঁজ রয়েছে।
বিকাল ৩টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মারুফার সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো: সহিদ উল্যা বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed