ছাতকে বিদ্যুৎস্পৃস্টে গৃহবধূর মৃত্যু
ছাতক সংবাদদাতা: ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর জাহান বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। মঙ্গলবার (৫ জুন) সকাল ১০টায় নিজ বাড়ীর আঙিনায় বিদ্যুতের একটি ক্যাবলের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন।
প্রতিবেশীরা জানান, গত সোমবার রাতে ঝড়ের সময় বিদ্যুতের তার ছিড়ে বাড়ির অঙিনায় পড়ে যায়। সকালে গৃহকাজের সময় নুরজাহান অসাবধানতা বসতবাড়ীর আঙ্গিনায় ছিটকে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিবেশী সফিক মিয়ার ছেলে তাজুল ইসলামও (১২) ওই ছেড়া বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয়। তাকে স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed