Main Menu

তেতলী ইউপি’র ওয়ার্ড মেম্বার ছালিক আহমদ বহিষ্কৃত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ছালিক আহমদের দুর্নীতি, অনিয়ম ও সচিবের উপর হামলার ঘটনায় ইউনিয়ন পরিষদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার (৪ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকল ইউপি সদস্য ও সদস্যাদের উপস্থিতি এবং মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।
৩নং তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলী জানান, একজন ইউপি সদস্য হয়ে অন্যায় ভাবে পাগলের সার্টিফিকেট প্রদান, ভিজিএফের চাউল ও নগদ অর্থ বিতরণে পারিবারিক করণ, কর্মসৃজন ও লেবার তালিকায় নিজের সন্তানের নাম যুক্ত এবং ইউপি সচিবকে মারধর করার কারনে সর্বসম্মতি ক্রমে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা’সহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত ভাবে জানানো হয়েছে।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য হাজী আলী হোসেন, আকবর আলী, ফারুক মিয়া, আলা উদ্দিন, ফারুক আহমদ, মহিলা সদস্যা সেলিনা বেগম লিলি, সাবিত্রী মালা।

Share





Related News

Comments are Closed