চাঁদপুরে নিখোঁজ ৪ শিশুর লাশ ভেসে উঠল পুকুরে
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে রাতে নিখোঁজ হওয়া চার শিশুর লাশ ভোরে একটি পুকুরে ভেসে উঠেছে।
মঙ্গলবার (০৫ জুন) সকালে উপজেলার পৌর এলাকার রান্ধনীমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- নিহতরা হলো, ওয়াসিমের ছেলে রাহুল (১১) ওশামীম (১০), আহসানের ছেলে রায়হান (১০) ও নজরুল ইসলামের ছেলে লিয়ন (৯)। তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তারা চারজনই সাঁতার জানতো বলে এলাকাবাসী জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে চার শিশুর মৃতদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলোর সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে বৈষ্টব বাড়ির পুকুরে একসঙ্গে গোসল করতে নামে তারা। এরপর তারা আর উঠে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। তাদের রাতে খোঁজে এলাকায় মাইকিংও করা হয়। পরে আজ সকালে তাদের মৃতদেহ পানিতে ভেসে ওঠে।
হাজীগঞ্জ পৌরসভার ২নং প্যানেল মেয়র ও ১১নং ওয়ার্ডের কাউন্সিলর শুকু মিয়া জানান, তারা পানিতে পড়ে মারা গেছে। সোমবার প্রথমে দুইটা ছেলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আজ ভোরে তাদের লাশ পাওয়া গেছে। একজন আরেকজনের হাতে ধরা। আরেকজনের লাশ একটু দূরে পাওয়া গেছে। তাদের অভিভাবক বা এলাকাবাসীর কোনও অভিযোগ নেই। এখন তাদের দাফনের প্রস্তুতি চলছে।
রায়হানের মা হাছিনা বেগম বলেন, ‘সন্ধ্যার পর ছেলে বাসায় না ফেরায় খুঁজতে শুরু করি। সন্ধ্যায় ওই পুকুর পাড়ে লিয়নসহ দুইজনের জুতা ও জামা পড়ে থাকতে দেখি।’
রাহুলের মা রাবেয়া বেগম ও লিয়নের মা লাখি বেগম বলেন, তারা সবাই সাঁতার জানতো।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, সোমবার রাতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। ভোরে তাদের লাশ পুকুরে ভেসে ওঠার খবর পাই। পরে গিয়ে আমরা উদ্ধার করি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed