তাহিরপুরে আ’লীগ নেতাকে প্রাণনাশের হুমকি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে অমল কান্তি করকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৪ জুন সোমবার রাতে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সোমবার অজ্ঞাতনামা ব্যক্তির ০১৭২৬-৯২৪৭৪২ মোবাইল নাম্বার থেকে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদককে প্রাণনাশ ও পরবর্তীতে লাশ গুমের হুমকি দেয়ার প্রেক্ষিতে থানায় সাধারন ডায়েরি করা হয়।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শহীদ মুক্তিযোদ্ধা বাবু গেনেন্দ্র নাথ করের প্রপৌত্র মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অমল কান্তি কর মঙ্গলবার জানান, সোমবার উপজেলা সদরে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলের পর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৭২৬-৯২৪৭৪২ মোবাইল নাম্বার থেকে আমার ব্যাক্তিগত মোবাইল ফোনে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করার এক পর্যায়ে আমাকে প্রাণ নাশ করে আমার লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে।
এদিকে এ ঘটনা জানাজানির পর সুনামগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান, সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ অবিলম্বে হুমকি দাতাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশুংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার মঙ্গলবার জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় হুমকি দাতাকে শনাক্তরণের পর আইনী ব্যবস্থা নেয়া হবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed