Main Menu

সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্রলীগ নেতা নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসামনীনগর উপজেলায় বিআরটিসি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন- খালেদ আহমদ (২৩) ও মুহিব মিয়া (২৫)। তারা দু’জনই ওসামনীনগর উপজেলা ছাত্রলীগের নেতা।

রোববার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোয়ালাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ।

নিহতদের দুইজনই মোটরসাইকেল আরোহী। এদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে মারা যান।
জানা গেছে, মোটরসাইকেল যোগে তারা ইফতার মাহফিলে যাবার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত খালেদ উপজেলার গোয়ালাবাজার ইউপির এওলাতৈল গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে ও নিহত মুহিব একই ইউপির পশ্চিম ব্রাক্ষণ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

ওসি জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারে সিলেটগামী একটি বিআরটিস বাস বিপরিত দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যায়। গুরুতর আহত অবস্থায় ওপর মোটারসাইকেল আরোহী মুহিবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পর গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে জনতা।

ওসমানীনগর থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

Share





Related News

Comments are Closed