সিলেটে লা মাযহাবীদের কার্যক্রম বন্ধে কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে লা মাযহাবীদের অপতৎপরতা বন্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে উলামা পরিষদ। তাদের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-পুরো রমজান মাস জুড়ে সিলেট নগরী ও শহরতলীতে গণসংযোগ, ঈদুল ফিতরের পর সিলেটের বিভিন্ন উপজেলায় গণসংযোগ এবং আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময়, ১০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগের বাকি তিন জেলা যথাক্রমে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে গণসংযোগ এবং ১২ জুলাই মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা।
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার বাদ জুমা উলামা পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ এ দুটি দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উলামা পরিষদের সভাপতি ও জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম যাকারিয়ার সভাপতিত্বে এতে বিশিষ্ট আলেম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা মোস্তাক আহমদ খান ও মাওলানা আতাউর রহমানসহ বিশিষ্ট আলেমরা বক্তব্য রাখেন। সমাবেশে নগরীর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে অংশ নেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed