লা মাযহাবীদের কার্যক্রম বন্ধে সিলেটে বিশাল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আহলে হাদিস নামধারী লা মাযহাবীদের কার্যক্রম বন্ধের দাবিতে সিলেটে বিশাল সমাবেশ করেছে উলামা পরিষদ। শুক্রবার বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুস্টিত হয়।
উলামা পরিষদ বাংলাদেশ’র সভাপতি ও দরগাহ মাদ্রাসার মুহতমিম মাওলানা আবুল কালাম জাকারিয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সফিকুল হক আমকুনি, শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএ মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিটি কাউন্সিলর ও সাংবাদিক রেজওয়ান আহমদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা ক্বারি মুজাম্মিল হোসেন, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা মনসুরুল হাসান রায়পুরি, রফিকুল ইসলাম খাঁন, ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা হাফিজ শিহাব আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা হারুনুর রশীদ প্রমুখ।
বাদ জুমা নগরীর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে সমাবেশে এসে যোগ দেন। এক পর্যায়ে সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠে। সমাবেশের কারণে কোর্ট পয়েন্টের চার পাশে যান চলাচল অনেকটা সীমিত করে দেয়া হয়। সমাবেশ পরিচালনা করেন মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শামসুদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা রশিদ আহমদ ও মাওলানা আহমদ সগীর।
সমাবেশে বক্তারা বলেছেন, অলি আউলিয়াদের স্মৃতিধন্য পূণ্যভূমি সিলেটে কোনভাবেই ইসলামকে বিকৃত করা চলবে না। ইসলামের মান-মর্যাদা রক্ষার জন্য এই সিলেটের মানুষ অতীতেও প্রাণ দিয়েছে আগামীতেও প্রাণ দিতে কার্পন্য করবে না। সিলেটের তরুণ সমাজকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে লা-মাযহাবী গোষ্ঠী। এদেরকে অবিলম্বে সিলেট থেকে বিতাড়িত করতে হবে। এদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। নগরীতে বিদ্যমান এদের আস্তানা প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে হবে।
বক্তারা বলেন, আমরা তৌহিদী জনতা পারি নিজেরা আইন হাতে তুলে নিতে। কিন্তু আমরা আইন হাতে তুলে নিবো না। প্রশাসনের কাছে অনুরোধ আপনার সিলেটের শান্তি-সম্প্রীতি রক্ষায় অবিলম্বে লা-মাযহাবীদের অপতৎপরতা বন্ধ করুন। অন্যথায় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। আজকের এই বিশাল সমাবেশ দেখে কি আপনারা বুঝতে পারছেন না ধর্মের প্রশ্নে সিলেটের মানুষ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed