৭-৮ ঘণ্টা বসে কাজ করেন? হতে পারে মারাত্মক বিপদ!
স্বাস্থ্য ডেস্ক: গোটা দুনিয়ার সেই সমস্ত মানুষ যাঁরা দিনের মধ্যে অন্তত ৭-৮ ঘণ্টা বসে কাজ করেন, তাঁদের বেশিরভাগই নানা রকম ভয়ানক ব্যাধির শিকার হতে পারেন।
অফিসে কি ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করতে হয়? কাজের চাপে ওঠার সুযোগ একেবারেই পাওয়া যায় না? সাবধান, মারাত্মক বিপদ হয়তো অপেক্ষা করছে আপনার জন্য। চমকে গিয়েছেন? গোটা দুনিয়ার সেই সমস্ত মানুষ যাঁরা দিনের মধ্যে অন্তত ৭-৮ ঘণ্টা বসে কাজ করেন, তাঁদের বেশিরভাগই নানা রকম ভয়ানক ব্যাধির শিকার হতে পারেন। এ বিষয়ে মোটামুটি একমত দেশি-বিদেশি অসংখ্য চিকিৎসক।
‘হার্ভার্ড মেডিকেল স্কুল’-এর অধ্যাপক ডঃ আই-মিন লি জানান, যাঁরা দিনের মধ্যে অন্তত ৭-৮ ঘণ্টা বা তারও বেশি সময় বসে কাজ করেন, তাঁদের শরীরের হার দুর্বল হয়ে পড়তে পারে, দেখা দিতে পারে হাঁটুর সমস্যাও। শুধু তাই নয়, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো মারাত্মক অসুখও বাসা বাঁধতে পারে শরীরে। সাম্প্রতিক কালের বেশ কয়েকটি গবেষণায় যার প্রমাণ মিলেছে।
তাহলে উপায়? চিকিৎসকরা বলছেন, মূলত যাঁরা অফিসে বসে কাজ করেন, তাঁদের উচিত প্রত্যেক ঘণ্টা অন্তর চেয়ার ছেড়ে উঠে একটু হাঁটাচলা করা। ঘণ্টা খানেক পর পর চেয়ার ছেড়ে অন্তত উঠে দাঁড়ান বা মিনিট খানেক দাঁড়িয়ে নিন। এর ফলে শরীরের স্বাভাবিক ভাবে রক্তসঞ্চালন ঘটে। পিঠ ও কোমরের পেশিগুলির কোমনীয়তা বজায় থাকে। তাই অফিসের ব্যস্ততার মধ্যেও নিজেকে সুস্থ রাখতে এই নিয়মগুলি মেনে চলুন। উপকার পাবেন।
Related News
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৩২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে একRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যুRead More



Comments are Closed