কানাইঘাটে লেগুনার ধাক্কায় ট্রাক চালকের মৃত্যু
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে লেগুনার ধাক্কায় ট্রাক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলা রাজাগঞ্জ ইউপির ফালজুর ব্রীজ সংলগ্ন বোরহান উদ্দিন রোডে ট্রাক চালক গিয়াস উদ্দিন (২৪) এর গাড়ীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি রাস্তার পার্শ্বে গাড়ী পার্কিং করে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় বিপরীতগামী লেগুনা ঘটনাস্থলে পৌঁছাতেই তার সামনের চাকা পাঞ্চার হলে লেগুনার চালক নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক চালক গিয়াস উদ্দিনকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক একই ট্রাকের হেল্পার আশিক উদ্দিন ও স্থানীয় জনতা গুরুতর আহত গিয়াস উদ্দিনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গিয়াস উদ্দিন কানাইঘাট সদর ইউপির বীরদল কচুপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের তৃতীয় ছেলে। গিয়াস উদ্দিনের বড় ভাই জসিম উদ্দিন জানান, তার ভাই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed