নগ্ন ছবি আপলোডের অনুরোধ ফেসবুকের
তথ্য প্রযুক্তি ডেস্ক : পৃথিবীর জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের কাছে অদ্ভুত আবদার করেছে। ব্যবহারকারীদের ফেসবুকে নগ্ন ছবি আপলোড করতে বলা হয়েছে।
ইনডিপেনডেন্ট ডট কো ডট ইউ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবেই নাকি এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক।
ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল রিভেঞ্জ পর্ন ঠেকানো। যে কেউ আর কারও নগ্ন ছবি পোস্ট করতে পারবে না। তার জন্যই এই ব্যবস্থা। অনেক সময় কারও ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অন্য কোনও ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারে। সেক্ষেত্রে এটি কাজ করবে। কেননা অনলাইনে ওই ছবি প্রকাশিত হওয়ার আগেই তা ব্লক করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ।
একই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশুদের হয়রানিমূলক ছবি ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টাও চলছে। ফেসবুক কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ায় এই প্রক্রিয়াটি পরীক্ষা করেছে। এখন তারা ব্রিটেন, আমেরিকা এবং কানাডাতে এই পরীক্ষা শুরু করতে যাচ্ছে।
যদি নিজের কোন ব্যক্তিগত ছবি নিয়ে কেউ উদ্বিগ্ন থাকেন, তাহলে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ব্রিটেনে যেমন রিভেঞ্জ পর্ন হেল্প-লাইনে যোগাযোগ করা যাবে। সেখানকার কর্মীরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করবে এবং ব্যবহারকারীকে একটি লিংক পাঠানো হবে, সেখানে ছবি আপলোডের জন্য।
ফেসবুকের এক অধিকর্তা ডেভিস নিউজবিট বলেন, এই ছবি দেখতে পাবে কেবলমাত্র পাঁচজন প্রশিক্ষিত রিভিউয়ার্স। তারা ছবিটিতে একটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সংযোজন করবে। এরপর সেই কোডটি ডেটাবেসে সংরক্ষণ করা হবে। অন্য কোন ব্যক্তি যদি সেই একই ছবি কোনভাবে আপলোড করার চেষ্টা করে কোডটি তখন শনাক্ত করবে এবং সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে প্রকাশ হওয়ার আগেই আটকে দেবে।
ফেসবুকের অ্যান্টিগন ডেভিস স্বীকার করেন যে, যখন ফটো-ম্যাচিং প্রযুক্তির বিষয় জড়িত তখন ১০০% নিশ্চয়তা দেয়া যাবে না। কারণ ছবিকে বিকৃত করা সম্ভব তাই মূল ছবি থেকে সেগুলো আলাদা হতে পারে। কিন্তু তিনি বলছেন তারা ভালো ফল পাচ্ছেনা। পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে কাজ করবে যদি যে ছবিটি নিয়ে দুশ্চিন্তা সেটি হাতে থাকে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed