ঈদে ট্রেনের আগাম টিকিট ১ জুন থেকে
বৈশাখী নিউজ ডেস্ক : ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি আগামী ১ জুন শুরু হবে। টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। ঈদের পরের ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। এর আগে বাংলাদেশ রেলওয়ে ২ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রির পরিকল্পনার কথা জানালেও চূড়ান্ত সিদ্ধান্তে টিকিট বিক্রি একদিন এগিয়ে আনা হয়।
বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ১৬ জুন ঈদের সম্ভাব্য তারিখ ধরে ১ জুন থেকে টিকেট বিক্রির সূচি ঠিক করা হয়েছে। সেদিন ১০ জুনের ট্রেন যাত্রার টিকেট বিক্রি হবে।
২ জুন দেওয়া হবে ১১ জুনের টিকিট। এছাড়া ৩ জুন দেওয়া হবে ১২ জুনের, ৪ জুন দেওয়া হবে ১৩ জুনের, ৫ জুন দেওয়া হবে ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের টিকিট।
আর ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার যাত্রীদের ফিরতি টিকিট দেয়া শুরু হবে ১০ জুন থেকে। সেদিন দেয়া হবে ১৯ জুনের টিকিট। এছাড়া ১১ জুনে দেওয়া হবে ২০ জুনের, ১২ জুনে ২১ জুনের, ১৩ জুনে ২২ জুনের, ১৪ জুনে ২৩ জুনের এবং ১৫ জুনে ২৪ জুনের ফিরতি টিকিট দেওয়া হবে।
রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতরে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকবে। ঈদের পাঁচদিন আগে এবং সাতদিন পরে এসব ট্রেন চলাচল করবে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed