বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে ফজর অালী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২৪ মে) সকালে উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক উপজেলার লামাতাশি ইউনিয়নের কাশিপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি বৈদ্যুতিক ছেড়া তাড়ের সঙ্গে জড়িয়ে পড়লে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুঠোফোনে এঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed