বগুড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আটজন।
বুধবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নন্দীগ্রাম উপজেলার নিমগ্রামের আনোয়ার হোসনের ছেলে মোখলেছুর রহমান (৫২) এবং বগুড়া সদরের কুকরুল গ্রামের সুমন (২৮)। হতাহতের সবাই লেগুনার যাত্রী।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বগুড়া থেকে একটি যাত্রীবাহী লেগুনা নন্দীগ্রামে যাচ্ছিল। আর খালি ট্রাকটি বগুড়ার দিকে আসছিল। বীরগ্রাম এলাকায় পৌঁছার পর পরই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে ধাক্কা দেয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আজিজ মণ্ডল জানান, দুর্ঘটনার পরই আহত ১২ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে দু’জন মারা যায়। এরপর আরও দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই প্রায় আধাঘণ্টা বগুড়া-নাটোর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed