Main Menu

ঈদে ৪দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

বৈশাখী নিউজ ডেস্ক : ঈদের আগে ও পরে ৪দিন সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আগামী ৮ জুনের মধ্যে মহাসড়কের সব সংস্কার কাজ শেষ করারও নির্দেশ দেন তিনি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায়’ এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যানজট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের ঈদে বাড়িতে যাবার সময় যেন কোন ভোগান্তি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed