Main Menu

বালাগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামে হাসান (২৫) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হাসান হাসামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ দোকানে বসে ছিলেন হাসান। এসময় একই গ্রামের আব্দুস সবুর পুতুলের ছেলে রাহির সাথে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয় হাসানের। এর কিছুক্ষন পরই রাহি ধারালো ছুরি নিয়ে এসে হামলা চালায় হাসানের উপর। উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাহি। গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাত ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকান্ডের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রাহির মামা আজাদকে আটক করে থানায় নিয়ে যায়।

বালাগঞ্জ থানার ওসি এসএম জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আজাদ নামে একজনকে আটকরা হয়েছে।

Share





Related News

Comments are Closed