স্কুলছাত্রীকে ধর্ষণকারী বখাটে উজ্জল আটক
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত উজ্জল মিয়া (২৬) কে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেমা কালেঙ্গা বন এলাকা থেকে তাকে আটক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষক উজ্জলের আত্মীয় স্বজনদের সহযোগিতায় তাকে রেমা কালেঙ্গা বন এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, চুনারুঘাট পৌর এলাকার নতুন বাজার (পীরের বাজার) এলাকায় একটি আশ্রয় কেন্দ্রে বসবাস করতো এক ব্যক্তি। তার কন্যা স্থানীয় হাজী ইয়াছির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে লেখাপড়া করে। গত ২ মে স্কুল ছাত্রীকে ঘরে রেখে তার পিতা-মাতা হাওরে কৃষি কাজ করতে যায়। এ সুযোগে একই এলাকার মৃত শিশু মিয়ার ছেলে বখাটে উজ্জ্বল মিয়া (২৬) রাতে মেয়ের ঘরে প্রবেশ করে তাকে কৌশলে জুসের সাথে ঘুমের ওষুধ সেবন করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে মেয়েটি ঘুমিয়ে পড়লে উজ্জ্বল মিয়া তাকে ধর্ষণ করে। এ ভাবে পরপর দুইদিন ধর্ষণের কারণে রক্তক্ষরণে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ফলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
পরে বিষয়টি ২০ হাজার টাকায় রফাদফা করে নিস্পত্তি করা হয়। কিন্তু মেয়েটির চিকিৎসা না হওয়ায় সে আরো অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে গত ১৬ মে বুধবার দুপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক অন্নিকা দাশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে সেখানে যান। এই খবর জানতে পেরে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার রাতেই ধর্ষিত স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষক উজ্জলকে প্রধান আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed