ইন্টারনেটে ধীরগতি থাকবে ৪ দিন
তথ্র প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪-এর মেরামত কাজ শুরু হওয়ায় ইন্টারনেটে ধীরগতি এসেছে। এদিকে ব্যাকআপ থাকা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি)-লিংক আজ রবিবার (২০ মে) দুপুর থেকে ডাউন থাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট কার্যত অচল হয়ে পড়েছে। তবে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি-মি-উই-৫ ব্যাকআপ ব্যান্ডউইথ সরবরাহ করায় সীমিত আকারে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।
দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সাবমেরিন ক্যাবল সি-মি-ইউ-৪-এর মেরামত কাজ শেষ হবে ২৩ মে। এ সময় পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে। তবে আইটিসির লিংকগুলো সচল হয়ে গেলে ইন্টারনেটের গতি কিছুটা স্বাভাবিক হতে পারে।’
তিনি আরও জানান, বাংলাদেশের বেনাপোল অংশে আইটিসিগুলোর মাস্ট-এ কারিগরি জটিলতা হওয়ায় ভারত থেকে ৬টি আইটিসি-এর মাধ্যমে দেশে ব্যান্ডউইথ আসতে পারছে না। মেরামত কাজ শুরু হয়েছে। আশা করা যায় শিগগিরই মেরামত কাজ শেষ হলে ইন্টারনেটে কিছুটা গতি ফিরে আসবে।
ভুক্তভোগীদের ব্যাপারে আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেছেন, ‘পিসিতে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন, তবে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা এ সমস্যায় খুব একটা পড়বেন না।’
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed