সিলেটে কার-অটোরিকশা সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে এ্যানি বেগম (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের হেতিমগঞ্জ নয়ামসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এ্যানি বেগম (২০) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নওয়াগাও গ্রামেরজুরু মিয়ার মেয়ে।
আহতরা হলেন- একই উপজেলার আতাউর রহমানের মেয়ে জেনি আক্তার (২৪) ও সুমাইয়া আক্তার (৬), তুরন মিয়ার পুত্র তাউহিদ আহমদ (৫)। তাদের মধ্যে সুমাইয়া আক্তারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দ্রতগতির একটি প্রাইভেটকার ও অটোরিকশাটি সিলেট শহরের দিকে যাচ্ছিলো। পথে প্রাইভেটকারটি সিএজি অটোরিকশাকে ওভারটেকিং করতে গেলে পরস্পরের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চার যাত্রী। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী জানান, দুই গাড়ি ওভারটেকিং করতে যেয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন তরুণী নিহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে দুটি গাড়ির চালককে পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed