বউ-শ্বাশুড়ি বিহীন নিস্তব্ধ দালানঘর
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার আলোচিত বউ-শ্বাশুড়ি হত্যার পর নিস্তব্ধ হয়ে রয়েছে বউ-শ্বাশুড়ি বিহীন শত হাত লম্বা ইট-সিমেন্ট ও বালু দিয়ে গড়া দালান ঘর। বাড়িটি ৬টি রুম ও একটি বিশাল বারান্দা বেষ্টিত। বাড়ির দক্ষিণ পাশে বেশ গাছপালায় ভরপুর। বাড়ির উত্তর দিকে বারান্দা থেকে মনোরম পরিবেশ সবুজ-শ্যামল ঘেরা পাকা ধানের ফসল দেখা যায়। শতহাত লম্বা বাড়িতে প্রায় দেড় বছর ধরে বসবাস করে আসছেন রাজা মিয়ার স্ত্রী ও লন্ডন প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম (৫২) ও আখলাক চৌধুরীর স্ত্রী রুমি আক্তার (২২)। এত বড় বাড়িতে শুধু বউ-শ্বাশুড়ি থাকার ফলে সবসময় নিরব পরিবেশ বজায় থাকতো । বাড়িতে দুটি কলাবছিবল গেইট রয়েছে এর মধ্যে উত্তর পাশের গেইট সবসময় তালা দিয়ে বন্ধ করা থাকে এবং অপর গেইটও তালা দিয়ে বন্ধ করে রাখা হতো। এত বড় বাড়িতে শুধু বউ-শ্বাশুড়ি একা থাকতেন বলে সবসময় ভয় কাজ করতো আর সেজন্যই পরিচিত কেউ ছাড়া গেইট খুলে দিতেন না মালা বেগম ও রুমি আক্তার। সবসময় বউ-শ্বাশুড়ি গৃহবন্ধীদের মতো জীবনযাপন করলেও ছিলেন হাসিখুশি ও সুখে শান্তিতে । কিন্তু সুখ চিরস্থায়ী থাকেনা সেটাই বাস্তবে রূপ নিলো। শতহাত লম্বা বাড়ির প্রতিটি অংশ জুড়েই এখন শুধু বউ-শ্বাশুড়ির স্মৃতি বিজড়িত।
গত ১৩মে রবিবার রাতে উপজেলার সাদুল্লাপুর গ্রামে নির্মম ভাবে এলাকার বখাটে জাকারিয়া আহমেদ শুভ ও পার্শ্ববর্তী বাড়ির কাজের ছেলে আবু তালেবের হাতে প্রাণ হারাতে হয় বউ-শ্বাশুড়িকে। বাড়ির বারান্দা ও শয়ন কক্ষে এখনো বউ-শ্বাশুড়ির রক্ত পড়ে আছে। আটকের তিনদিন ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আখলাক চৌধুরীর স্ত্রী রুমিকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যাকান্ড ঘটায় বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানায় বখাটে শুভ ও তালেব।
গত বৃহস্পতিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জাকারিয়া আহমেদ শুভ ও আবু তালেব। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয় ।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed