চুনারুঘাটে সাপের দংশনে এক ব্যক্তির মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাপের দংশনে মো. মোক্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আলী আকবর মিয়ার পুত্র।
জানা যায়, বিকেলে মোক্তার মিয়া বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মাছ শিকার করতে যান। এসময় একটি বিষধর সাপ তাকে দংশন করলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed