মৌলভীবাজারে বাসের ধাক্কায় নিহত ২
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১৯ মে) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার ছেলে নেপুর আলী (৫০) ও অটোরিকশা চালক ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে তারেক মিয়া (২২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে নেপুর ও তারেক মৌলভীবাজার আসছিলেন। পথে শহরতলীর ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed