ময়মনসিংহে ’বন্দুক যুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৮ মে) দিনগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহের নান্দাইলের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, নিহত মো. ইমন (১৯) অটোরিকশা চালক রানা (১৫) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গত ১৭ মে নান্দাইল উপজেলার বড়াইল এলাকার অটোরিকশা চালক রানাকে (১৫) হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ১৮ মে এ ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. ইমনকে (১৯) গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতার এ আসামিকে নিয়ে শুক্রবার (১৮ মে) দিনগত রাত আড়াইটার দিকে নান্দাইল চৌরাস্তা এলাকায় পলাতক আসামি প্রান্তকে (২২) গ্রেফতার করতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রান্ত ও তার সহযোগীরা আসামি ইমনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়তে থাকলে এক পর্যায়ে ইমন পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যেতে চাইলে গুলিবিদ্ধ হয়।
পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, এ বন্দুকযুদ্ধে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন ও কনস্টেবল মোক্তার হোসেন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি বড় ছোরা ও ইট-পাটকেলের টুকরা উদ্ধার করা হয়। নিহত ইমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed