কেসিসির স্থগিত তিন কেন্দ্রে ভোট ৩০ মে
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাধারণ ৩১ নং ওয়ার্ড এবং সংরক্ষিত ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের তিনটি কেন্দ্রের স্থগিত করা ভোট আগামী ৩০ মে অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে নির্বাচন কমিশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। শনিবার নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২) এবং ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৩০মে কেন্দ্র তিনটিতে ভোট অনুষ্ঠিত হবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed