চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র্যাব।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদের দাবি, বৃহস্পতিবার রাতে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালায় র্যাব। রাত দুইটার দিকে শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ৪নং বেঁড়িবাধ ঘাট এলাকায় র্যাবের একটি দল পৌঁছায়। এসময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাতে থাকে। এক পর্যায়ে র্যাবও পাল্টা গুলি চালায়। অন্যরা পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল আলীম (৫০) শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার মৃত আফতাব উদ্দিন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও কিশোরগঞ্জ জেলায় ৫ টি মাদক মামলা রয়েছে।
তিনি আরো জানান, এসময় র্যাবের পাঁচ সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে সাড়ে ৬ কেজি গাঁজা, ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed