কমলগঞ্জে ইয়াবাসহ আটক ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাত ১টায় পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান ও সহকারি উপ-পরিদর্শক তৈয়ব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীসূর্য্য গ্রামে বদরুল ইসলামের কলোনীতে অভিযান চালায়। এ অভিযানে এ কলোনীর ভাড়াটে ইয়াবা ব্যবসায়ী কামরুল ইসলামের বসত ঘর থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলো বিশাল মালাকার (২৫), সাবাজ মিয়া (২৪) ও কামরুল ইসলাম (২২)। এর মাঝে বিশাল মালাকার ও সাবাজ মিয়ার বাড়ি পতনউষার ইউনিয়নে আর কামরুল ইসলামের বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা গ্রামে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান ইয়াবাসহ ৩ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পতনউষার এলাকায় ইয়াবা ব্যবসায়ীরা সক্রিয় খবর পেয়ে এ অভিযান পরিচালিত হয়। এর আগেও ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছিল। আটক ৩জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed