শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা ও মদসহ আটক ৪
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশীমদসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বী, এএসআই আলআমীন সংগীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ শাহাবুদ্দীন কে আটক করে। আটককৃত শাহাবুদ্দীন মাইজদিহি এলাকার মো: সাখাওয়াত আলীর ছেলে।
অপর অভিযানে একই রাতে এসআই ফজলে রাব্বী, এএসআই এনামুল হক, এএসআই বায়েজিদ হোসেন সংগীয় ফোর্সসহ পুলিশ সদস্যরা শ্রীমঙ্গল থানা সংলগ্ন মৌলভীবাজার রোডস্থ মিদাদ শপিং সিটির সামনে থেকে ৪৮ বোতল বিয়ারসহ (দুই ক্যান) ৩ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, দিনাজপুর জেলার পূর্ব হুগলীপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে শাহীনুর, খুলনা জেলার গাওগোড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সাইফুল্লাহ, চাঁদপুর জেলার আছলছিলা গ্রামের সিরাজুল ইসলাম ছেলে রুবেল।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed