Main Menu

শ্রীমঙ্গলে ছয় প্রতিষ্ঠান ও মাছ ব্যবসায়ীকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ও দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলামের নেতৃতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশেকুল হক।
এ অভিযানে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ মৌসুমী ফল ভান্ডারের মালিক মো: উমেদ আলীকে ১১ হাজার টাকা, পুরান বাজারস্থ গরীবের বন্ধু ফলের আড়তের মালিক মো: জাহাঙ্গীর মিয়াকে ৫ হাজার টাকা, নতুন বাজারস্থ আল মদিনা ফল ভান্ডারের মালিক মো: নুর আলম মোল্লাকে ৫ হাজার টাকা, ঐক্য ফল ভান্ডারের মালিক নরেন্দ্র পালকে ১০ হাজার টাকা, আল মদিনা হোটেলের মালিক আল আমিনকে ৫ হাজার টাকা, আল নুর হোটেলের মালিক আমির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দুই মাছ ব্যবসায়ী তালেব উদ্দিন ও আদব উল্লাহকে পাচঁশত টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে ৬টি প্রাতিষ্ঠান ও দুই মাছ ব্যবসায়ীকে মোট ৫২ টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মোবাশশেরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে এ অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed