Main Menu

শপথ নিলেন ফেঞ্চুগঞ্জের ৫ ইউপি চেয়ারম্যান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। জেলা প্রশাসক নুমেরী জামান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং প্রশাসনের কর্মকর্তারা।
শপথগ্রহণ করেন, ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউপির নবনির্বাচিত (স্বতন্ত্র) চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ২ নম্বর মাইজগাঁও ইউপির (বিএনপি) সুফিয়ানুল করিম, ৩ নম্বর ঘিলাছড়া ইউপির (আওয়ামী লীগ) আবুল লেইস চৌধুরী, ৪ নম্বর উত্তর কুশিয়ারায় ইউপির (বিএনপি) আহমেদ জিলু, ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপির (বিএনপি) এমরান উদ্দিন।
গত ২৯ শে মার্চ ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফেঞ্চুগঞ্জ ইউপিতে মোঃ বদরুদ্দোজা (স্বতন্ত্র), মাইজগাঁও ইউনিয়ন পরিষদে সুফিয়ানুল করিম (বিএনপি), লেইছ চৌধুরী (আ,লীগ), উত্তর কুশিয়ারা ইউপিতে আহমদ জিলু (বিএনপি), উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপিতে মোঃ এমরান উদ্দিন (বিএনপি) জয়লাভ করে।

Share





Related News

Comments are Closed