শাবির গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু রোববার
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতর উপলক্ষে রোববার (২০ মে) থেকে শুরু হচ্ছে এক মাসের ছুটি।
বৃহস্পতিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে রোববার থেকে গ্রীষ্মকালীন অবকাশ ও ২৭ মে থেকে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। আগামী ২৪ জুন (রোববার) থেকে যথারীতি একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
এদিকে শুক্রবার (১৮ মে) ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা আগে ভাগেই বাড়ি ফিরতে শুরু করেছে। তবে অনেক বিভাগেই বন্ধের মধ্যেও সেমিস্টার ফাইনাল চলবে বলে জানা গেছে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed