খুলনা সিটির মেয়র হলেন আ’লীগের আবদুল খালেক
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে বিজয়ী হয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক। ভোট গণনা শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। খুলনা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।
মোট ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।
এর আগে কেন্দ্র দখল করে জাল ভোট, ব্যালটে জোর করে সিল মারা এবং এজেন্টদের মারধর ও বের করে দেয়াসহ বিক্ষিপ্ত ঘটনায় শেষ হয় খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। স্থগিত করা হয় তিনটি কেন্দ্রের নির্বাচন।
মেয়রপদে এখানে পাঁচজন প্রার্থী থাকলেও মূলত ভোটযুদ্ধ হয় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর মধ্যে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed