প্রজ্ঞাপন জারির দাবিতে শাবিতে অবস্থান কর্মসূচি পালন
হাবিবুল হাসান রিজভী, শাবি প্রতিনিধি : সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা সংস্কারের প্রেক্ষিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে, প্রধানমন্ত্রীর সরকারি চাকুরিতে কোটা বাতিল ঘোষণার ৩০ দিনের বেশি অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ধর্মঘট কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
পূর্বঘোষণা অনুযায়ী রবিবার বিকাল ৫টার মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ধর্মঘটের ডাক দেয়।
এরই সাথে একাত্মতা প্রকাশ করে সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ২০-২৫ জন আন্দোলনকারী শিক্ষার্থীদের উপস্থিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীর হাতে, “আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন “, “গেজেট নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না” স্লোগান সংবলিত পোস্টার দেখা যায়।
পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান করে কর্মসূচি শেষ হয়।
এদিকে কোটাসংস্কার আন্দোলনকারীদের ধর্মঘট ও অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে কোনোরকম স্থবিরতা দেখা যায়নি। ক্যাম্পাসসূত্রে জানা যায় সকল বিভাগের ক্লাস,পরীক্ষা স্বাভাবিক ছিল।
প্রসঙ্গত, সরকারি চাকুরিতে বিদ্যমান কোটা সংস্কারের পক্ষে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১১ই এপ্রিল ২০১৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মহান সংসদে, সরকারি চাকুরিতে কোন কোটা থাকবে না বলে ঘোষণা দেয়। এর ফলে, ছাত্র সমাজ প্রজ্ঞাপন জারির অপেক্ষায় ছিলো এবং আন্দোলনকর্মীরা আন্দোলন স্থগিত ঘোষণা করেছিলো। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ার পরেও কোন প্রজ্ঞাপন জারি হয় নি। এরই প্রেক্ষিতে পূর্বঘোষণা অনুযায়ী রবিবার বিকাল ৫টার মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ সোমবার থেকে ধর্মঘটের ডাক দেয়।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed