কানাইঘাটে শিশু নাদিমকে বিষ খাইয়ে হত্যা
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের বড়চতুল গ্রামে প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু সন্তান নাদিমের মুখে বিষ ঢেলে হত্যা করা হয় বলে রির্পোট প্রকাশ করেছে সিলেট ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগ।
রির্পোটে বলা হয়- প্লাস্টিকের দু’টি পাত্রে ভিসারায় অর্গানো ফসফরাস যৌগ (কীটনাশক বিষ) পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর দেড় মাসের শিশু সন্তান নাদিমকে হত্যা করা হয়। ঘটনার শুরুতেই মা সুমি বেগম নিহত শিশু নাদিমের চাচী সুমানা বেগমকে দায়ী করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর পুলিশি অভিযান শুরু হলে চাচী সুমানা বেগম এলাকা ছেড়ে পালিয়ে যায়। অবশেষে ২৭ জানুয়ারী র্যাব-৯ এর একটি দল সিলেট নগরীর কদমতলী বাসটার্মিনালের হানিফ কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শিশু নাদিমের মা সুমানা বেগম তার একমাত্র সন্তান হত্যার সুষ্ট বিচার ও ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বলেন নাদিম হত্যার পর থেকে তিনি নানা কারনে শশুরবাড়ি যেতে পারেননি। তবুও দুঃখ নেই যদি তার সন্তান হত্যার সঠিক বিচার হয়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed