Main Menu

সিলেটে পুলিশ-ডাকাত সংঘর্ষে আহত ১

বিশেষ সংবাদদাতা: সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে পুলিশের সাথে ডাকাতদলের সংঘর্ষ হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড গুলিবর্ষন করেছে। এসময় এক পুলিশ কনেষ্টবল আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটায় ইউনিয়রের পাইকরাজ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশসহ স্থানীয় সূত্র জানায়, উত্তর সিলেটের ত্রাস ডাকাত সর্দার আলতার পুত্র সুবাস চুরি ও ডাকাতির কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। রাত ২টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ সুবাস-কে গ্রেফতার করতে গেলে ডাকাতরা পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ডাকাতদল লাঠিসোটা রামদা ও সুলফি নিয়ে পুলিশদলকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতদের হামলায় পুলিশের কনেষ্টবল (কং-১২৩৯) আব্দুর রহিম আহত হন। খবর পেয়ে জালালাবাদ থানার এসি মুনাবির চৌধুরী ও ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক ফোর্স গিয়ে পুলিশ দলকে উদ্ধার করে। এসময় পুলিশ ডাকাতদলকে ছত্রভঙ্গ করতে ১৩ রাউন্ড গুলি ছুড়ে। আহত কনেষ্টবল আব্দুর রহিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানার এএসআই ইসমাইল বাদী হয়ে পলাতক সুবাস-সহ অজ্ঞাতনামা ৪০ জনকে আসামী করে থানায় একটি মামলা করেছেন।
জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন ও শিবের বাজার পুলিশ ফাঁড়ির আইসি অঞ্জন কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed