Main Menu

সিলেট, ময়মনসিংহ, বরিশালে ভারতীয় ভিসা সেন্টার

পর্যটন ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদন আরও সহজ করতে নতুন নিয়ম চালু করেছে ভারতীয় হাইকমিশন। এখন থেকে সিলেট, ময়মনসিংহ ও বরিশালের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে (আইভ্যাক) ভ্রমণ ভিসার আবেদন জমা দেয়ার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার প্রয়োজন হবে না।

আগামী ২০ মে থেকে এই নিয়ম কার্যকর হবে। ওই আইভ্যাকগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাসরি উপস্থিত হয়ে ভিসা আবেদন জমা দেয়া যাবে।

রোববার (১৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

ভ্রমণ ছড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলনে যোগদান এবং অন্যান্য উদ্দেশ্যে ভিসার আবেদন করার নিয়ম আগের মতোই থাকবে।

আগে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও মিরপুর রোডের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে এই নিয়ম চালু করা হয়েছিল।

ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ সুদৃঢ় করতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের হাইকমিশন।

Share





Related News

Comments are Closed