ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় শামীম মিয়া (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার (১৩মে) বিকেলে উপজেলার দয়ামীর কোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি হয়।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর কোনাপাড়া নামক স্থানে সিলেটমুখী একটি প্রাইভেট কার (সিলেট গ ১১-০৪০৩) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক শামীম মিয়া নিহত হন। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ওসমানীনগর থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছে কার চালকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় প্রাইভেট কারে কোনো যাত্রী ছিলেন না।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed