কানাইঘাটে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটের একটি মসজিদে রমজান মাসের তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১১ মে) জুময়ার নামাজের পর কানাইঘাট পৌর এলাকার গোসাইনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোসাইনপুর গ্রামের জামে মসজিদে বাদ জুমআ পবিত্র রমজান মাসকে সামনে রেখে হাফিজ নিয়োগ নিয়ে কথাকাটির একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে মোহাম্মদ আলী (৬০) গুরুতর আহত হলে স্বজনরা ও স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আলী কানাইঘাট পৌরসভার গোসাইনপুর গ্রামের মৃত জোয়াদ আলীর পুত্র। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে ৭৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশেরRead More
জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ১,৯০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটকRead More



Comments are Closed