ময়মনসিংহে বাস-অটো সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় একটি সিনএজি চালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাকনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক।
তিনি জানান, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি ফুলপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed